|
কোলকাতা নাইট রাইডার গোড়াতেই ভুল করছে। দল নির্বাচন ভাল হয়নি মোটেই। জ্যাক ক্যালিস, ম্যাককুলাম এরা এখন আগের ফর্মে নেই। সাকিবকে একাদশের বাইরে রেখে কি লাভ হচ্ছে কেউ বুঝিয়ে বলুন তো? সে যদি বাংলাদেশী না হয়ে অস্ট্রেলিয়ান, ইংলিশ বা সাউথ আফ্রিকান হতো তাহলে কি বসিয়ে রাখার সাহস দেখাতে পারতো ম্যানেজম্যান্ট? এভাবে ছোট দলের প্লেয়ার বলে অবজ্ঞা যে ভুল এটা কবে বুঝবে তারা? রায়ান ডয়েচকেও দলে রাখা দরকার। ক্যালিস যেমন অটোমেটিক চয়েস সাকিবও তেমন হওয়া উচিৎ। ভুলে গেলে চলবে না এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছে সাকিব, বিপিএলেও টুর্নামেন্ট সেরা সে। কাউন্টিতেও সে বসে থাকে না, তারা বাংলাদেশী বলে অবজ্ঞা করে না। আশা করি ভবিষ্যতে কেকেআর এটা বুঝতে পারবে।
______________________________
Last edited by real x : 10th April 2012 at 11:05 AM.
|